খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার ও সম্পাদক শান্ত

খুলনা ব্যুরো

বিবিধ

খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আনোয়ার আলী এবং সাধারণ সম্পাদক মো. শান্ত শেখ নির্বাচিত হয়েছেন।রোববার (৬

2026-09-06T17:08:39+00:00
2026-09-06T17:08:39+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার ও সম্পাদক শান্ত
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম 
খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার ও সম্পাদক শান্ত। কোলাজ : সময়ের আলো
খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আনোয়ার আলী এবং সাধারণ সম্পাদক মো. শান্ত শেখ নির্বাচিত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা মন্ডলীর সভাপতি মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ চর্চার পাশাপাশি গুজব বা অপসংবাদ রোধে কার্যকর ভূমিকা রাখা এবং সততার সাথে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। এছাড়া, সংগঠনের প্রথম রীতিনীতি হিসেবে যেকোনো সদস্যের বিপদে-আপদে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতি জোর দেন।

Advertisement
উপদেষ্টা শেখ তারেক বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে আহত বা নিহত সাংবাদিকদের সহায়তার জন্য একটি বিশেষ কল্যাণ তহবিল (ফান্ড) গঠনের প্রস্তাব দেন, যাতে বিপদের সময় সাংবাদিক ও তাদের পরিবারকে আর্থিক সহমর্মিতা দেওয়া সম্ভব হয়।

উপস্থিত অতিথিবৃন্দ উপদেষ্টামণ্ডলী শাহিন তালুকদার, মো. আলীমুজ্জামান, কাজী আশফাক হোসেন শামীম, কাজী রমিজ, মেহেদী হাসান শাওন, জাবেদ আলী শেখ এবং মো. ফারুক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের সংবাদ পত্রিকার খুলনা ব্যুরো ডি এম রেজা সোহাগ, বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম এর খুলনা ব্যুরো প্রধান শুভ্র শচীন, সাদমান ইউসুফ, মো. মনিরুল হাসান, মো. হোসেন আলী, উত্তম কুমার ঘোষ, নিরাপদ বিশ্বাস, ডাক্তার হরিদাস পাল হরিপদ, ডা. আসাদুজ্জামান, খলিলুর রহমান, সাবু এবং খবীর উদ্দিন।


অনুষ্ঠানের শুরুতে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং পরবর্তীতে নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার মাধ্যমে সম্মেলন শেষ হয়।

খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আনোয়ার আলী, সাধারণ সম্পাদক শেখ শান্ত ইসলামসহ ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিকে ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান উপদেষ্টা মন্ডলী ও অতিথিবৃন্দ।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গুজব প্রতিরোধ এবং সাংবাদিকদের বিপদে-আপদে পাশে থাকার যে অঙ্গীকার তুলে ধরা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য বিশেষ কল্যাণ তহবিল গঠনের প্রস্তাবটি অত্যন্ত সময়োপযোগী ও কার্যকরী একটি উদ্যোগ।

খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ৫১ সদস্য বিশিষ্ট কমিটির পদমর্যাদা অনুযায়ী তালিকা সভাপতি মো. আনোয়ার আলী (দৈনিক প্রবর্তন), সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক (দৈনিক প্রবর্তন), সহ-সভাপতি মাহফুজুল আলম সুমন (মোহনা টিভি), অনিমেষ কুমার মন্ডল (দৈনিক পূর্বাঞ্চল), জি এম দুলাল (এটিএন নিউজ), মো. মামুনুর রশিদ (দৈনিক বাংলার খবর), শাহীন হাওলাদার (দৈনিক চৌকস), মো. সোহরাব হোসেন মুন্সী (দৈনিক তথ্য), শেখ মো. শামীমুল ইসলাম (দৈনিক তথ্য), সাধারণ সম্পাদক শেখ শান্ত ইসলাম (দৈনিক সময়ের আলো), সিনিয়র যুগ্ম সম্পাদক মো আশিকুর রহমান (দৈনিক প্রবাহ), যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান গাজী লিটন (দৈনিক তথ্য/গ্রীন টিভি), জি এম ফিরোজ (দৈনিক জন্মভূমি), সহ-যুগ্ম সম্পাদক জিএম রিয়াজুল আকবর (দৈনিক পত্রদূত), মো দেলোয়ার হোসেন গাজী (দৈনিক ঢাকা), মো ইমরান হোসাইন (দৈনিক ভয়েজ অব টাইগার), সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম (দৈনিক বাংলার খবর), সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক এনাম (দৈনিক আশ্রয় প্রতিদিন), মেহেদী হাসান রুমি (দৈনিক স্বাধীন সময়), কাজী সোহাগ (দৈনিক সাতক্ষীরা দর্পণ), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোখলেচুর রহমান (দৈনিক আশ্রয় প্রতিদিন), জাহিদ হাসান (দৈনিক প্রবাহ), শামীম হোসেন (চ্যানেল এস), কোষাধ্যক্ষ শামসুল আলম লিপন (দৈনিক চৌকস), দপ্তর সম্পাদক কাজী রায়হান তানভীর সৌরভ (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন), আইন বিষয়ক সম্পাদক মো. আল আমিন হোসেন (দৈনিক অগ্নিশিখা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহন চৌধুরী (ঊষার আলো), উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হিসান (দৈনিক বাংলার খবর), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন (দৈনিক আমার একুশ), উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান (দৈনিক বাংলার খবর), যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ আজাদ (দৈনিক প্রবর্তন), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আজিজুল ইসলাম (দৈনিক আশ্রয় প্রতিদিন), শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওয়াসিকুর রহমান (দৈনিক চৌকস), উপ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি (দৈনিক আমার একুশ), শ্রম ও কর্ম বিষয়ক সম্পাদক আবু কাওসার নিউটন (দৈনিক ঢাকার ক্রাইম), মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা হাসিনা বেগম পলি, সহ-সম্পাদক গোলাম রসুল বাদশা (দৈনিক প্রবর্তন), জিসান কবিরাজ (দৈনিক সময়ের আলো ডিজিটাল), এফ এম মনির (দৈনিক সময়ের খবর), আরিফুজ্জামান নয়ন (দৈনিক খুলনাঞ্চল), কবিরুল ইসলাম (দৈনিক খুলনা গেজেট), মো. আলমগীর খান আলম (দৈনিক আওয়ার বাংলাদেশ), মো. ইব্রাহিম (দৈনিক চলমান বিশ্ব), মোল্লা রাজু আহমেদ (দৈনিক চৌকস), এস এম মোশায়েক হোসেন কবীর (দৈনিক প্রবাহ), মো. আবুল হাসান (দৈনিক বাংলাদেশ সমাচার), মো. মিলন শেখ (দৈনিক চৌকস), মাহফুজুর রাব্বি রুমি (দৈনিক আলোকিত সংবাদ), মো. সাজ্জাদ হোসেন (দৈনিক বাংলার খবর), আসাদুল ইসলাম আসাদ (দৈনিক শেয়ার বিজ), সদস্য মো রবিউল ইসলাম (দৈনিক সময়ের আলো)।

নবগঠিত এই কমিটি খুলনার সাংবাদিকতার বস্তুনিষ্ঠ মান বজায় রাখতে এবং সাংবাদিকদের স্বার্থরক্ষায় সফল ভূমিকা পালন করবে বলে সকলেই আশাবাদী।

সময়ের আলো/আতা
  বিষয়:   খুলনা  সাংবাদিক  অ্যাসোসিয়েশন  সভাপতি  সাধারণ সম্পাদক  সময়ের আলো 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: