হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১ জনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অষ্টগ্রাম উপজেলার চণ্ডীপুর

2026-09-06T21:01:39+00:00
2026-09-06T21:01:39+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১ জনের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০১ পিএম 
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অষ্টগ্রাম উপজেলার চণ্ডীপুর এলাকায় হাওরে এ ঘটনা ঘটে।

নিহত নিউটন দাস (৩৫) অষ্টগ্রাম উপজেলায় চণ্ডীপুর গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে।

Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে যান নিউটন দাস। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   হাওর  মাছ  বজ্রপাত  মৃত্যু  সময়ের আলো  কিশোরগঞ্জ  চণ্ডীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: