কালিয়াকৈরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা

2026-09-07T09:26:13+00:00
2026-09-07T09:26:13+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ এএম 
যাত্রীবাহী বাস খাদে। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মির্জাপুর থানার আজগানা গ্রাম থেকে শ্রমিকদের নিয়ে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার জিএমএক্স কারখানার উদ্দেশে রওনা হয় একটি যাত্রীবাহী বাস। বাসটি কুতুবদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।


এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম-বার বলেন, বাস খাদে পড়ার বিষয়ে এখনো কোনো সংবাদ পাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব। 

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর  কালিয়াকৈর  যাত্রীবাহী বাস  খাদে  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: