কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ও নিখোঁজ তরুণী

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে এক শিশুর নিখোঁজের ঘটনা ঘটেছে। রোববার (৬

2026-09-07T12:58:09+00:00
2026-09-07T12:58:09+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ও নিখোঁজ তরুণী
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম 
প্রতীকী ছবি
কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে এক শিশুর নিখোঁজের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ ও বিকেলে পাঁচটার দিকে আরেক শিশুর মৃত্যু হয়। 

রোবাবর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুখেরবাতী গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে লামিয়া খাতুন নামে এক তরুণী স্রোতের পানিতে ডুবে নিখোঁজ হন। স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করলেও রাত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

Advertisement
তিনি সুখেরবাতী গ্রামের মো. সাহাবুদ্দিনের মেয়ে।

অন্যদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাউশমারী (মাঠের ভিটা) গ্রামে পুকুরের পানিতে ডুবে সোয়াইব হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে সোয়াইব নিখোঁজ হলে তার বাবা-মা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোয়াইব হোসেন বাউশমারী গ্রামের নবীর হোসেনের ছেলে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী বলেন, পৃথক দুটি ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুড়িগ্রাম  পুকুরে ডুবে  শিশুর মৃত্যু  নিখোঁজ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: