সৌদি লিগকে কেন বারবার হুমকি দেন রোনালদো-ফেলিক্সরা?

ক্রীড়া ডেস্ক

খেলা

সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ২-১ গোলে হেরেছিল আল নাসর। এই ম্যাচ হারের পর পর্তুগিজ ফুটবলার

2026-09-07T13:12:41+00:00
2026-09-07T13:12:41+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
সৌদি লিগকে কেন বারবার হুমকি দেন রোনালদো-ফেলিক্সরা?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১২ পিএম 
ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স। ছবি : সংগৃহীত
সৌদি প্রো লিগে আল  ইত্তিহাদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ২-১ গোলে হেরেছিল আল নাসর। এই ম্যাচ হারের পর পর্তুগিজ ফুটবলার জোয়াও ফেলিক্সের সঙ্গে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে কথা বলব না। কথা বললে এই লিগের সবকিছু ফাঁস করে দেব।’

সবকিছু ফাঁসের ঘটনা নতুন নয়। এর আগেও এমন কথা বলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত মৌসুমে যখন বাজে সময় কাটছিল আল নাসরের, তখন রোনালদো বলেছিলেন, ‘মৌসুম শেষে আমি সবকিছু বলে দেব! এখানে অনেক অনিয়ম ও ভুল হচ্ছে!’

Advertisement
কিন্তু পরবর্তীতে আল আহলির বিপক্ষে আল নাসর জেতার পর যখন তাদের জয়ের পেছনে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়, তখন রোনালদো স্মরণ করিয়ে দেন, ‘এটা শুধুই ম্যাচ, যুদ্ধ নয়। সবাই শুধু অভিযোগ করে, যা লিগের জন্য ভালো নয়!’ ম্যাচ হেরে যেই রোনালদো অভিযোগ তুলেছিলেন, ম্যাচ জিতে সেই একই ব্যক্তি প্রতিপক্ষের উদ্দেশ্যে বলেন, অভিযোগ না তুলতে!


গত মৌসুমে রোনালদোর সেই বক্তব্যের পর দেখা যায়, মৌসুম শেষে লিগ শিরোপাই জিতে নেয় আল নাসর। মজার ব্যাপার, অনিয়ম ও ভুল নিয়ে মৌসুম শেষে কথা বলবেন বললেও, শিরোপা জয়ের পর এসব নিয়ে কিছুই বলেননি রোনালদো!

এবার ফেলিক্সেরও একই ধরনের বক্তব্য। তবে কি শিরোপা জয়ের জন্যই এসব বলেন তারা?

সময়ের আলো/জেডআই
  বিষয়:   সৌদি প্রো লিগ  আল ইত্তিহাদ  আল নাসর  রোনালদো  ফেলিক্স  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: