সাবেক স্ত্রীর দ্বিতীয় স্বামীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্ত্রীর দ্বিতীয় স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর

2026-09-07T16:17:42+00:00
2026-09-07T17:53:15+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাবেক স্ত্রীর দ্বিতীয় স্বামীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ৫:৫৩ পিএম
সাবেক স্বামী মন্টু। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের শ্রীনগরে স্ত্রীর দ্বিতীয় স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ট্যাংরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা মো. মন্টুর স্ত্রী রুবিনার সঙ্গে একই এলাকার আব্দুল জব্বারের (৫০) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই বছর আগে মন্টু ও রুবিনা শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের পশ্চিম খৈয়াগাঁও গ্রামে একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ শুরু করেন। এ সময় আব্দুল জব্বার নিয়মিত সেখানে যাতায়াত করতেন।

অভিযোগ রয়েছে, প্রায় ছয় মাস আগে রুবিনা গোপনে আব্দুল জব্বারকে বিয়ে করেন এবং ধর্মের ভাই পরিচয়ে তাকে নিজেদের সংসারে নিয়ে আসেন। পরে বিষয়টি মন্টুর নজরে এলে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে রুবিনা মন্টুকে তালাক দেন এবং আব্দুল জব্বারের সঙ্গে বসবাস শুরু করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ আগস্ট সকাল ৭ টার দিকে মন্টু ওই বাড়িতে গিয়ে আব্দুল জব্বারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে জব্বারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল জব্বারের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে ৩১ আগস্ট শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি জানান, আব্দুল জব্বার বাংলাদেশ সচিবালয়ে আউটসোর্সিং ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।


শ্রীনগর থানার তদন্ত কর্মকর্তা মিল্টন দত্ত বলেন, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মন্টু আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   শ্রীনগর  পরকীয়া  হত্যাকাণ্ড  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: