মাঝ আকাশে বন্ধ হলো এয়ার ইন্ডিয়ার ইঞ্জিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মাঝ আকাশে ইঞ্জিনের তেল প্রায় শেষ হয়ে যাওয়ায় ভারতের এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজকে জরুরি অবতরণ করতে হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর)

2026-09-07T16:21:07+00:00
2026-09-07T16:21:07+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মাঝ আকাশে বন্ধ হলো এয়ার ইন্ডিয়ার ইঞ্জিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২১ পিএম 
ইঞ্জিনের তেল শেষ হওয়ায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজকে জরুরি অবতরণ করতে হয়েছে। ছবি : সংগৃহীত
মাঝ আকাশে ইঞ্জিনের তেল প্রায় শেষ হয়ে যাওয়ায় ভারতের এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজকে জরুরি অবতরণ করতে হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কেরালার কোচি থেকে আবুধাবির উদ্দেশে যাত্রা করা ফ্লাইট নাইন-৪১৫ উড়াল দেওয়ার প্রায় ৫০ মিনিট পর এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানায়, উড়োজাহাজটির প্রথম ইঞ্জিনে তেলের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার বিষয়টি একজন পাইলটের নজরে আসে। পরিস্থিতি বিবেচনায় পাইলটরা কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

Advertisement
এয়ার ইন্ডিয়ার একটি সূত্র জানিয়েছে, তেলের মাত্রা এতটাই কমে গিয়েছিল যে উড়োজাহাজটি আবুধাবি পর্যন্ত যাওয়া সম্ভব ছিল না। কোচিতে ফেরার সময় তেলের চাপ আরও কমে গেলে নিরাপত্তার জন্য প্রথম ইঞ্জিন বন্ধ করে দেন পাইলটরা।

ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজের সবাই নিরাপদে আছেন। তবে কী কারণে ইঞ্জিনে তেলের এই সংকট তৈরি হয়েছিল, তা এখনো জানানো হয়নি। উড়োজাহাজটিতে কতজন যাত্রী ও ক্রু ছিলেন, সে তথ্যও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।


এর আগে ২০২৫ সালের ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ উড্ডয়নের ১২ মিনিট পর বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় উড়োজাহাজের ২৪১ জন যাত্রী ও ক্রু এবং মাটিতে থাকা ১৯ জন নিহত হন।

সূত্র : ইন্ডিয়া টুডে


সময়ের আলো/এমকে
  বিষয়:   আকাশ  বন্ধ  এয়ার ইন্ডিয়া  ইঞ্জিন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: