মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ডিএসসিসি

2026-09-07T18:08:33+00:00
2026-09-07T18:09:21+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
৬০ শতাংশ বাড়িতে মিলেছে লার্ভা
মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ৬:০৯ পিএম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। শুধু কীটনাশক প্রয়োগ নয়, প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান এবং নাগরিকদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) নগর ভবনের অডিটোরিয়ামে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, নিয়মিত লার্ভিসাইডিং ও ফগিং, মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

Advertisement
ডিএসসিসি প্রশাসক বলেন, কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং নাগরিকদের প্রত্যক্ষ সম্পৃক্ততা। সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। তাই সচেতনতা সৃষ্টির মাধ্যমে নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে যুক্ত করতে হবে।

তিনি বলেন, বৃষ্টির পর বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। মশামুক্ত নগরী গড়তে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


এদিকে একই দিনে ডিএসসিসির ৩৩ নম্বর ওয়ার্ডে ৩,৪৭৪.৩৩ লাখ টাকা ব্যয়ে ‘মাজেদ সরদার বিপণী বিতান’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রশাসক। সাততলা ভবনটির আয়তন ৪৫,৪৭৫ বর্গফুট এবং এতে ২৩৫টি দোকান থাকবে। প্রকল্পটি ২০২৮ সালের জুনে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মশক  নিয়ন্ত্রণ  কার্যক্রম  জোরদার  ডিএসসিসি  প্রশাসক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: