রাজধানীতে বাড়ির ছাদে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত ১

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর হাজারীবাগে বাড়ির ছাদে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চার বছর বয়সী ভাতিজি অন্তরা

2026-09-07T18:17:47+00:00
2026-09-07T18:17:47+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজধানীতে বাড়ির ছাদে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর হাজারীবাগে বাড়ির ছাদে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চার বছর বয়সী ভাতিজি অন্তরা আহত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে হাজারীবাগের বউবাজার এলাকায় একটি চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
হাসপাতালে রিয়াজের আত্মীয় মো. সুমন বলেন, বৃষ্টিতে ভিজতে রিয়াজ ও তার ভাতিজি অন্তরা ছাদে গিয়েছিল। হঠাৎ বজ্রপাতে দুজন অচেতন হয়ে পড়ে। দ্রুত তাদের স্থানীয় শিকদার মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে রিয়াজকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্তরা শিকদার মেডিকেলে চিকিৎসাধীন আছে।

রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী গ্রামে। তার বাবার নাম মো. ইউসুফ। তিনি আগে হাজারীবাগের একটি জুতা ও ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন। কিছুদিন কাজ ছেড়ে গ্রামের বাড়িতে থাকার পর প্রায় এক মাস আগে আবার ঢাকায় ফিরে একই কাজে যোগ দেন। বর্তমানে তিনি হাজারীবাগের বউবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য রিয়াজের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে হাজারীবাগ থানা পুলিশ।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রাজধানী  বাড়ি  ছাদ  বজ্রপাত  মৃত্যু  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: