চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের বৃহত্তম বাণিজ্যকেন্দ্র রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার

2026-09-07T19:44:59+00:00
2026-09-07T19:44:59+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম 
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বৃহত্তম বাণিজ্যকেন্দ্র রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটের চতুর্থ তলায় এই আগুনের সূত্রপাত হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement
খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  গোলাম রসুল মার্কেট  আগুন  নিয়ন্ত্রণে  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: