৩ কোটির মালামালসহ চট্টগ্রাম বন্দরে কনটেইনার গায়েব

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম বন্দরে পোশাক শিল্পের অনুকূলে আনা কাঁচামালের একটি চালানের খোঁজ মিলছে না। এই চালানের আমদানি মূল্য প্রায় তিন কোটি টাকা।এ

2026-09-07T20:18:43+00:00
2026-09-07T20:18:43+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
৩ কোটির মালামালসহ চট্টগ্রাম বন্দরে কনটেইনার গায়েব
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রাম বন্দরে পোশাক শিল্পের অনুকূলে আনা কাঁচামালের একটি চালানের খোঁজ মিলছে না। এই চালানের আমদানি মূল্য প্রায় তিন কোটি টাকা। 

এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, কনটেইনার খুঁজে না পাওয়ার ব্যাপারে সিঅ্যান্ডএফের কাছ থেকে আমরা চিঠি পেয়েছি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। 

Advertisement
বন্দর সংশ্লিষ্টরা জানান, ঢাকার সাভারের গোল্ড স্টার গার্মেন্টেসের নামে আমদানি করা হয় কাঁচামাল। এমআরএসইউ-৮৬৯২৮২৭ নম্বরের কনটেইনারে ছিল এসব পণ্য। কিন্তু ছাড় করার আগ মুহূর্তে পণ্য চালানের হদিস মিলছে না। এই কনটেইনারটি ‘এমভি এমসিসি ডানাং’ জাহাজে করে নিয়ে আসা হয় বন্দরে।

গত ১৫ আগস্ট চট্টগ্রাম বন্দরের এনসিটি-২ বার্থে কনটেইনারটি নামানো হয়। এরপর আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এসআরএস সিন্ডিকেট পণ্য খালাসের জন্য কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সার্ভারে গত ২২ আগস্ট বিল অব এন্ট্রি দাখিল করে।

কাস্টমস ও বন্দরের শুল্ককর পরিশোধ করে ৩০ আগস্ট বন্দরের সিসিটি ইয়ার্ড থেকে কনটেইনারটি খালাসের কথা ছিল। কিন্তু সিঅ্যান্ডএফ এজেন্টের কাছে বন্দর কর্তৃপক্ষ কনটেইনারটি কিপ ডাউন এবং ডেলিভারি দিতে পারেনি। এসময় সিঅ্যান্ডএফ এজেন্টকে কনটেইনারটি খুঁজতে বলে। সিঅ্যান্ডএফ এজেন্ট ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত খুঁজেও কনটেইনার পায়নি।


বিষয়টি প্রতিদিন টার্মিনাল ম্যানেজার, এটিও, টিওকে অবহিত করে তারা। পরে গত ২ সেপ্টেম্বর বন্দর চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্ট এসআরএস সিন্ডিকেটের মালিক মো. হাফিজুর রহমান। কিন্তু সেই কনটেইনার এখনো পাওয়া যায়নি।

হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, কাস্টমস ও বন্দরের যাবতীয় চার্জ পরিশোধ করে কনটেইনার ডেলিভারির জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু কনটেইনার পাওয়া যায়নি। এক সপ্তাহের বেশি হয়ে গেছে। কনটেইনারটিতে আসা কাপড়ের রোলগুলো শতভাগ রফতানিমুখী। এতে প্রায় তিন কোটি টাকার কাপড় ছিল। এখন নির্ধারিত সময়ে কাপড়গুলো না পেয়ে আমাদের গ্রাহক গোল্ড স্টার গার্মেন্টসও বিপাকে পড়েছে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   মালামাল  চট্টগ্রাম  চট্টগ্রাম বন্দর  কনটেইনার  গায়েব  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: