জবির পুকুরে নেমে দুই নারীর মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায়

2026-09-07T22:01:24+00:00
2026-09-07T22:01:24+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জবির পুকুরে নেমে দুই নারীর মৃত্যু
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ পিএম 
জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু। ছবি : সময়ের আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জুলিয়া (২০) ও রাবেয়া (১৪)। নিহত জুলিয়া স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলামের স্ত্রী এবং নিহত রাবেয়া স্থানীয় বাসিন্দা আতিকুর রহমানের মেয়ে।

Advertisement
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, সোমবার বেলা ৩টার দিকে চার নারী একসঙ্গে পুকুরে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন সাঁতরে পুকুর থেকে উঠতে পারলেও অপর দুজন উঠতে পারেননি। পরে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তাদের উদ্ধার করেন। ততক্ষণে তাদের মৃত্যু হয় বলে জানান তিনি। 

পরিদর্শক আবুল কালাম আজাদ আরও বলেন, মরদেহগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায় বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন। 

তিনি বলেন, পুকুরটিতে জনসাধারণের প্রবেশ সীমিত করে আজই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   জগন্নাথ বিশ্ববিদ্যালয়  জবি  ক্যাম্পাস  পুকুর  গোসল  পানিতে ডুবে মৃত্যু  কেরানীগঞ্জ  তেঘরিয়া  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: