বাবা চেয়েছিল ১ বছরের জেল, ছেলে পেলো ৬ মাস!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

মাদকাসক্ত সন্তানকে মাদক সেবন থেকে ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের কাছে ১ বছরের জেল চেয়েছিল বাবা। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই সন্তানকে

2026-09-07T23:28:50+00:00
2026-09-07T23:28:50+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাবা চেয়েছিল ১ বছরের জেল, ছেলে পেলো ৬ মাস!
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ পিএম 
ছবি : সময়ের আলো
মাদকাসক্ত সন্তানকে মাদক সেবন থেকে ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের কাছে ১ বছরের জেল চেয়েছিল বাবা। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই সন্তানকে ৬ মাসের জেল দেয়। পাশাপাশি আদালত আরও ৩ জন মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে জেল দেয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪ মাদকাসক্ত যুবককে কারাদণ্ডাদেশ প্রদান করেন।

Advertisement
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শিবপুরের আব্দুল আলীমের ছেলে সোহান আহমেদ (২২), জলন্দার জমসেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৬) ও আব্দুস সামাদের ছেলে সাগর আহমেদ (২৮) এবং হারোয়ার জমসেদ আলীর ছেলে শাকিল রানা (২২)।

সোহানের পিতা আব্দুল আলীম জানান, মাদকাসক্ত ছেলে টাকার জন্য আমার ভ্যানের ব্যাটারি বিক্রি করে দিয়েছে। ঘরের হাড়ি-পাতিল থেকে শুরু করে হাতের কাছে বিক্রি যোগ্য যা পাচ্ছে তা নিয়েই বিক্রি করে নেশা করছে। বাধা দিলে বাবা-মা কে মারধর করে। ছেলের এই নির্যাতন ও মাদক থেকে ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের কাছে ১ বছরের জেল চেয়েছিলাম। কিন্তু ছেলেকে ৬ মাসের জেল দিলো।


এ সময় আব্দুল আলীম এলাকার চিহ্নিত মাদক বিক্রেতাদের আটক ও জেল দেওয়ার দাবি জানায়।

আদালতের বিচারক ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক তাদের একজনকে ৬ মাস, একজনকে ৩ মাস ও অপর দুইজনকে এক মাস করে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   বাবা  জেল  ছেলে  সময়ের আলো  বড়াইগ্রাম  নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: