ঝিনাইদহে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের আম বাজার এলাকায়

2026-09-08T12:42:24+00:00
2026-09-08T12:42:24+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আমছার আলীর ছেলে।

Advertisement
পুলিশ, স্বজনরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলে যাচ্ছিলেন নুর ইসলাম। পথে শহরের আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স' এর একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   ঝিনাইদহ  বাসচাপা  হোটেল শ্রমিক  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: