ময়মনসিংহে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহে দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিজভী (২০) নামের এক যুবকের মৃত্যু

2026-09-08T16:45:38+00:00
2026-09-08T16:45:38+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৫ পিএম 
ময়মনসিংহে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
ময়মনসিংহে দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিজভী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নগরীর নতুন বাজারের বাসিন্দা ছিলেন। 

গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হলো।

Advertisement

ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সাল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে নতুন করে ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০১ জন রোগী। চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১ হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   ময়মনসিংহ  মেডিকেল কলেজ  হাসপাতাল  ডেঙ্গু  যুবক  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: