শাবিপ্রবির ৫ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ৫ শিক্ষককে ‘ডিনস অ্যাওয়ার্ড’দেওয়া হয়েছে।মঙ্গলবার

2026-09-08T18:01:08+00:00
2026-09-08T18:01:08+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
শাবিপ্রবির ৫ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১ পিএম 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ৫ শিক্ষককে ‘ডিনস অ্যাওয়ার্ড’দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ২৩২ নম্বর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

Advertisement
রিসার্চার অব দ্য ইয়ার-২০২৬ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শাহিদুর রহমান। পুর ও পরিবেশ প্রকৌশল এবং স্থাপত্য ক্যাটাগরি, পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা ফেরদৌস মিতা। কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান, পেট্রোলিয়াম ও খনিপ্রকৌশল এবং খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি ক্যাটাগরি, খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান শৌরভ ও অধ্যাপক মো. জহুরুল ইসলাম। যন্ত্র প্রকৌশল এবং শিল্প ও উৎপাদন প্রকৌশল ক্যাটাগরি শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. নাসিমা বেগম।

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. রবিউল ইসলাম।

শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. রবিউল ইসলাম তার বক্তব্যে বলেন, শুধু গবেষণাপত্র প্রকাশ করলেই গবেষণার কাজ শেষ হয় না, বরং গবেষণার ফলাফল কীভাবে বাস্তবে কাজে লাগানো যায়, সেদিকে নজর দিতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিংয়ের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বিদ্যমান গবেষণাগার ও সুযোগ-সুবিধাগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। একটি ভালো গবেষণা থেকে পেটেন্ট বা বাস্তব উদ্ভাবন তৈরি হলেই গবেষণা সার্থক হয়, যা শাবিপ্রবিতে আরও জোরদার করা প্রয়োজন।

সময়ের আলো/জোই
  বিষয়:   শাবিপ্রবি  শিক্ষক  ডিনস অ্যাওয়ার্ড  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: