হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানায় সিলগালা, বিএনপি নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দিয়েছে যৌথ টাস্কফোর্স। পরিবেশ সংরক্ষণ আইন

2026-09-08T18:41:59+00:00
2026-09-08T18:41:59+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানায় সিলগালা, বিএনপি নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম 
অবৈধ সিসা কারখানায় আটক ৭। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দিয়েছে যৌথ টাস্কফোর্স। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে কারখানার ৭ শ্রমিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি কারখানার মালিক শরাফ উদ্দিন এবং জমির মালিক ও আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শফিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার ১২ নম্বর স্বদেশী ইউনিয়নের স্বদেশী উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, র‍্যাব-১৪, ব্যাটালিয়ন আনসার ও পরিবেশ অধিদফতরের প্রতিনিধিরা অংশ নেন।

Advertisement
অভিযানের সময় কারখানাটিতে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কার্যক্রম চলমান ছিল। ঘটনাস্থল থেকে একটি ট্রাক, ১০০ বস্তা কয়লা, দুটি ব্লু-আর মেশিন, একটি স্কেল এবং ১৫০টি পুরনো ব্যাটারি জব্দ করা হয়। জব্দ করা এসব আলামত স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।


ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাত শ্রমিক হলেন, আ. মান্নান (৪৮), আ. রহিম (২৪), মো. মঞ্জুরুল ইসলাম (২৪), মো. মেহেদী হাসান (২২), মো. আনারুল ইসলাম (৪০), মো. মশিউর (২৮) এবং মো. শিপন (২০)।

পরিবেশ অধিদফতর ময়মনসিংহের উপপরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই অবৈধ কারখানার সঙ্গে জড়িত মূল মালিক ও জমির মালিকের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে নিয়মিত মামলা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ফলে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছিল। কারখানার বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের কারণে এর আগে আশপাশের বেশ কয়েকটি গবাদি পশুও মারা যায়। ক্ষতিকর এই অবৈধ কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ও এর সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সময়ের আলো/জোই
  বিষয়:   হালুয়াঘাট  সিসা  কারখানা  সিলগালা  বিএনপি  মামলা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: