মৌলভীবাজারে ক্লাসের ফাঁকে সৃজনের উচ্ছ্বাস, অগ্রণীর দেয়ালে ‘অন্বেষণ’

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

ক্লাসের ফাঁকে কিংবা স্কুল বিরতিতে দলবেঁধে কাজ করছে শিক্ষার্থীরা। কেউ কবিতা লিখছে, কেউ আটা দিয়ে কাগজ ও নকশা লাগাচ্ছে, আবার

2026-09-08T18:57:32+00:00
2026-09-08T18:57:32+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
মৌলভীবাজারে ক্লাসের ফাঁকে সৃজনের উচ্ছ্বাস, অগ্রণীর দেয়ালে ‘অন্বেষণ’
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম 
ক্লাসের ফাঁকে সৃজনের উচ্ছ্বাস, অগ্রণীর দেয়ালে ‘অন্বেষণ’। ছবি : সময়ের আলো
ক্লাসের ফাঁকে কিংবা স্কুল বিরতিতে দলবেঁধে কাজ করছে শিক্ষার্থীরা। কেউ কবিতা লিখছে, কেউ আটা দিয়ে কাগজ ও নকশা লাগাচ্ছে, আবার কেউ রঙিন পেনসিলে ফুটিয়ে তুলছে নিজের মনের ভাবনা। আপনমনে সৃজনশীলতার ছোঁয়ায় সাজিয়ে তুলছে দেয়ালিকা। তাদের চোখেমুখে কাজের আনন্দ, নতুন কিছু করার উৎসাহ।

এমনই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে ‘অন্বেষণ’ শিরোনামে দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী। এ সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ‘অন্বেষণ’-এর সম্পাদক তনুশ্রী শর্মা সম্পাদকীয় পাঠ করে।


অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণিভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, নীলিমা রানী বৈদ্য, জয়রাজ উল্যা, আবুল কাশেম তুহিন, শিমুল মিয়া, মীরা শর্মাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী বলেন, কোমলমতি শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ পাঠ্যপুস্তকের বাইরের সহপাঠক্রমিক শিক্ষায় ইতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তাদের মনোজগতে সৃজনশীলতার বিকাশ ঘটে। পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মেধা ও মনন আরও বিকশিত হয়। তাই শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রমের কোনো বিকল্প নেই।


শিক্ষার্থীদের রচনায় সমৃদ্ধ দেয়াল পত্রিকায় ছড়া, কবিতা, কৌতুক, রম্যরচনা, অণুগল্পসহ বিভিন্ন ধরনের সৃজনশীল লেখা স্থান পেয়েছে। নিজেদের ভাবনা ও সৃষ্টিশীলতা দিয়ে দেয়াল পত্রিকা সাজিয়ে আনন্দিত শিক্ষার্থীরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   মৌলভীবাজার  ক্লাস  সৃজনের উচ্ছ্বাস  অগ্রণী  দেয়াল  অন্বেষণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: