মালয়েশিয়ার পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি হাইকমিশনারের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী পেনাং অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী চৌ কোন ইয়েওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।পেনাংয়ের কমটার ভবনে

2026-09-08T21:22:00+00:00
2026-09-08T21:22:00+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
মালয়েশিয়ার পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি হাইকমিশনারের সাক্ষাৎ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২২ পিএম 
পেনাংয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও অন্য কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী পেনাং অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী চৌ কোন ইয়েওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পেনাংয়ের কমটার ভবনে মুখ্যমন্ত্রীর সরকারি কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও পেনাংয়ের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Advertisement
বৈঠকে দুই পক্ষের মধ্যে ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ সময় হাইকমিশনার বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতে দক্ষতা উন্নয়নের পাশাপাশি পেনাংয়ে বাংলাদেশি প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির অনুরোধ জানান।

এ ছাড়া পেনাং ও চট্টগ্রাম সমুদ্রবন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন এবং ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে পেনাংয়ের সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে বাণিজ্য ও আন্তঃসংযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি পর্যটন, বিশেষ করে স্বাস্থ্য পর্যটন খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।


সাক্ষাতে পেনাং থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ আকর্ষণ এবং দুই পক্ষের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পৃক্ততা সম্প্রসারণের সম্ভাবনাও তুলে ধরা হয়।

এ সময় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, পেনাংয়ে বাংলাদেশের অনারারি কনসাল, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) তানজিম হুসাইন উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মালয়েশিয়া  পেনাং রাজ্য  মুখ্যমন্ত্রী  বাংলাদেশি হাইকমিশনার  সাক্ষাৎ  সময়ের আলো 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: