এই দুদক নিরপেক্ষ নয় : আসিফ মাহমুদ

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ

2026-09-09T17:02:50+00:00
2026-09-09T17:02:50+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
এই দুদক নিরপেক্ষ নয় : আসিফ মাহমুদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০২ পিএম 
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবে দুদকে দায়ের হওয়া অভিযোগের জবাবে এ কথা জানান তিনি। পাশাপাশি দুদক নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপির সময়ে হওয়া পদোন্নতি ও বদলির অভিযোগ এনে আমার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা হচ্ছে, যা মিথ্যা ও বানোয়াট। রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে হয়রানি করতেই দুদক আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে। অতীতেও নানা মিথ্যা অভিযোগ এনে প্রতিপক্ষকে দমন করতে দুদককে ব্যবহার করা হয়েছিল।’ 

Advertisement
এ সময় তিনি বলেন, ‘এই দুদক নিরপেক্ষ নয়। রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমার মানহানি করা হচ্ছে।’

উপদেষ্টা থাকাকালীন জনগণের পক্ষে কাজ করতে গিয়ে অনেকের বিরাগভাজন হতে হয়েছিল উল্লেখ করে আসিফ বলেন, ‘দেশের জন্য কাজ করতে গিয়ে আমাকে অনেক সিদ্ধান্তই নিতে হয়েছে। জনগণের পক্ষে কাজ করতে গিয়ে অনেকের বিরাগভাজন হতে হয়েছিল, তারাই এখন রাজনৈতিকভাবে আমার পেছনে লেগেছে।’


স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান করলে দুদককে সহায়তা করতে রাজি আছেন জানিয়ে এনসিপির মুখপাত্র বলেন, ‘দুদক যদি স্বাভাবিক প্রক্রিয়ায় দুর্নীতির অনুসন্ধান করে, তাহলে দুদককে সহযোগিতা করতে প্রস্তুত।’


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  দুদক  এনসিপি  দুর্নীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: