রাতের অপ্রয়োজনীয় চলাফেরা ঠেকাতে অভিভাবকদের সতর্ক করলেন ওসি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

রাতের বেলায় সন্তান ও স্বজনেরা অপ্রয়োজনে বাইরে থাকছে কি না, সেদিকে অভিভাবকদের নজর রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত

2026-09-09T20:38:52+00:00
2026-09-09T20:38:52+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাতের অপ্রয়োজনীয় চলাফেরা ঠেকাতে অভিভাবকদের সতর্ক করলেন ওসি
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম 
মাদক বিরোধী অভিযানে বক্তব্য দিচ্ছেন ওসি মোজাফ্ফার হোসেন। ছবি : সময়ের আলো
রাতের বেলায় সন্তান ও স্বজনেরা অপ্রয়োজনে বাইরে থাকছে কি না, সেদিকে অভিভাবকদের নজর রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

তিনি বলেন, রাত ১২টার পর রাস্তায় কে ঘোরে— এমন প্রশ্ন অনেকেই করেন। অথচ আপনার ভাতিজা, ভাই কিংবা ভাগিনাও হয়ত বাইরে থাকে। তাই সন্তান ও স্বজনেরা যেন অপ্রয়োজনে রাতে বাইরে না থাকে, সেদিকে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

Advertisement
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাকপুরা ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।


মাদকসেবী ও মাদক বিক্রেতাদের উদ্দেশে ওসি মোজাফফর হোসেন বলেন, আজকের সভা থেকে আপনাদের বার্তা— আজ থেকে ভালো হয়ে যান। মাদকসেবনের কারণে শুধু পরিবারের কাছেই নয়, সমাজ ও গ্রামের মানুষের কাছেও অপমানিত ও লাঞ্ছিত হতে হবে। একসময় মাদকাসক্তি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল-প্রতিষ্ঠান ও প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।

শাকপুরা ইউনিয়নের কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বিএনপি নেতা সরোয়ার আলমগীর, হাজী পেয়ার মোহাম্মদ, জাহাঙ্গীর কবির চৌধুরী, এস এম রবিউল হাসান ইকবাল, যুবদল নেতা মো. শরীফ ও মো. সিরাজ, স্বেচ্ছাসেবক দল নেতা এস এম মতিউর রহমান রাসেল, শ্রমিকদলের আবদুস সাত্তার এবং মৎস্যজীবী দলের মো. জাহেদ ও হাজী মো. খোরশেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া হাজী আবদুল্লাহ, আবুল কালাম সওদাগর, মো. শাহেদ, মো. সিরাজ, মোহরম আলী, মো. জসিম, জাহেদ হোসেন, কাজী আবদুল খালেক, লতিফ, মানিক, হাসান ও সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম, এসআই মো. আলী আকবর ও এএসআই মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাত  চলাফেরা  অভিভাবক  ওসি  সময়ের আলো  চট্টগ্রাম  বোয়ালখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: