বায়ুদূষণে ঢাকার অবস্থান নবম, বাতাস অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বের অনেক শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় ভুগছে। সর্বশেষ বায়ুর মান সূচকে ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য

2026-09-10T08:23:50+00:00
2026-09-10T08:23:50+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বায়ুদূষণে ঢাকার অবস্থান নবম, বাতাস অস্বাস্থ্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বের অনেক শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় ভুগছে। সর্বশেষ বায়ুর মান সূচকে ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১২১। এ স্কোর অনুযায়ী, ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল নবম।

Advertisement
এ সময় ১৭৭ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল মালয়েশিয়ার কুচিং এবং ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ভারতের দিল্লি। ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। পঞ্চম অবস্থানে থাকা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের স্কোর ছিল ১৫৪।

আইকিউএয়ারের একিউআই সূচক নির্দিষ্ট সময়ের বায়ুর মান ও দূষণের মাত্রা সম্পর্কে তথ্য দেয়। এই সূচকের মাধ্যমে বাতাস মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, সে সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ হলে সহনীয় বা মাঝারি হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।


বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্যই ক্ষতিকর। তবে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য এর স্বাস্থ্যঝুঁকি আরও বেশি।

বাংলাদেশে একিউআই নির্ধারণে বস্তুকণা বা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)—এই পাঁচ ধরনের দূষণ বিবেচনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের এক প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসের মধ্যে রয়েছে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশ্বজুড়ে বায়ুদূষণের কারণে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বায়ুদূষণ  ঢাকা  বাতাস  অস্বাস্থ্যকর  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: