খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোস্তাকিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানার

2026-09-10T08:57:42+00:00
2026-09-10T08:57:42+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭ এএম 
খুলনা সোনাডাঙ্গা থানা। ছবি : সংগৃহীত
খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোস্তাকিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিন নগরীর সোনাডাঙ্গা আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।

Advertisement
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মোস্তাকিন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চার যুবক সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। তারা মোস্তাকিনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করার সময় মোস্তাকিনের পিঠ ও কোমরে ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   খুলনা  দুর্বৃত্ত  ছুরিকাঘাত  যুবক  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: