জর্ডানে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক মার্কিন যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ইরানের রাতভর হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সিবিএসের প্রতিবেদক জেনিফার জ্যাকবসের বরাত দিয়ে

2026-09-10T09:01:19+00:00
2026-09-10T09:01:19+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জর্ডানে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক মার্কিন যুদ্ধবিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০১ এএম 
ছবি : সংগৃহীত
জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ইরানের রাতভর হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সিবিএসের প্রতিবেদক জেনিফার জ্যাকবসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ওই হামলা চালানো হয়।

জ্যাকবস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে একটি ডানা হারিয়েছে। এ ছাড়া প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেগুলো মেরামত করে আবার কাজে ফেরানো হয়েছে।

Advertisement
হামলার সময় জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনী ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বলেও জানান তিনি।

এর আগে ইরান জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছিল, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ভূপাতিত করে।

মুওয়াফাক সালতি বিমানঘাঁটি জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত এবং সেখানে মার্কিন বাহিনীর উপস্থিতি রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র হওয়ার মধ্যে ঘাঁটিটি ইরানি হামলার অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে।

সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: