বাবার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

বাবার মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নূরে আলম জিকু (৩৫) নামে এক যুবক নিহত

2026-09-10T12:19:59+00:00
2026-09-10T12:19:59+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাবার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ পিএম 
ছবি : সময়ের আলো
বাবার মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নূরে আলম জিকু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আত্মীয় আকিদুল ইসলাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর বাজার ও চৌড়হাস হাইওয়ে থানার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরে আলম জিকু দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর এলাকার জসিম উদ্দিন ওরফে জামিন দোকানদারের ছেলে। আহত আকিদুল ইসলামের বাড়ি মাগুরা জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জিকুর বাবা জসিম উদ্দিন ওরফে জামিন দোকানদার মারা যান। বাবার মৃত্যুর খবর পেয়ে মাগুরা থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন জিকু। তাঁর সঙ্গে ছিলেন আত্মীয় আকিদুল ইসলাম।

পথে ভাদালিয়া স্বস্তিপুর বাজার ও চৌড়হাস হাইওয়ে থানার মধ্যবর্তী এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি যানবাহন তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। পরে দ্রুতগতির অপর একটি যানবাহন জিকুর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হন আকিদুল ইসলাম।


আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দীন বলেন, বুধবার বিকেলে জিকুর বাবা জামিন দোকানদারের মৃত্যুর খবর পাওয়া যায়। বাবার জানাজায় অংশ নিতে মাগুরা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জিকুও মারা গেলেন। বাবা ও ছেলের দাফন বৃহস্পতিবার সকালে হওয়ার কথা রয়েছে।

চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম দৈনিক সময়ের আলোকে বলেন, দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বাবা  জানাজা  সড়ক দুর্ঘটনা  যুবক  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: