রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

জাতীয়

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানা

2026-09-10T12:30:58+00:00
2026-09-10T12:30:58+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম 
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বিভাগ ও থানা এলাকার অপরাধপ্রবণ স্থানে অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২২ জন এবং গোয়েন্দা বিভাগে সর্বনিম্ন একজনকে আটক করা হয়েছে।

এছাড়া তেজগাঁও বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, গুলশান ও উত্তরা বিভাগে ৪৮ জন করে, লালবাগ বিভাগে ২৯ জন এবং রমনা বিভাগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।  

এছাড়া সাতটি মোবাইল ফোন, একটি ইয়াবা সেবনের পাইপ, দুটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট এবং নগদ ৮ হাজার ৪০০ টাকা বাজেয়াপ্ত করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   রাজধানী  ডিএমপি  অভিযান  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: