ফুটবল খেলা নিয়ে তর্ক, ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৫ ঘণ্টা সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই কিশোরের তর্কের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর)

2026-09-10T12:32:35+00:00
2026-09-10T12:32:35+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফুটবল খেলা নিয়ে তর্ক, ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৫ ঘণ্টা সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই কিশোরের তর্কের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশ, জনপ্রতিনিধিসহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে স্বল্পনোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা শুরু হয়। খেলা চলাকালে নতুন হাবেলিপাড়া গ্রামের এক কিশোর স্বল্পনোয়াগাঁও গ্রামের এক কিশোরকে মারধর করেছে বলে অভিযোগ ওঠে। এর জেরে সন্ধ্যা ৬টার দিকে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে অন্ধকার নেমে এলেও সংঘর্ষ থামেনি। টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের লোকজন পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও ঘটনাস্থলে ছুটে যান।

সংঘর্ষ থামাতে গিয়ে ইটের ঢিলের আঘাতে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম এবং সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার আহত হন। তাঁদের দুজনসহ ঘটনায় প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপি নেতা আনোয়ার মাস্টার মাইক হাতে নিয়ে সংঘর্ষে জড়িতদের থামার অনুরোধ করেন। দীর্ঘ চেষ্টার পর রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ফুটবল খেলা  ব্রাহ্মণবাড়িয়া  সংঘর্ষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: