দীর্ঘক্ষণ ভেজা থাকলে আঙুলের ত্বক কুঁচকে যায় কেন?

সময়ের আলো ডেস্ক

ফিচার

দীর্ঘ সময় বাসন মাজা, কাপড় কাচা কিংবা পানিতে কাজ করার পর অনেকেরই আঙুলের ডগার চামড়া কুঁচকে যায়। মনে হতে পারে,

2026-09-10T16:55:32+00:00
2026-09-10T16:59:09+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
দীর্ঘক্ষণ ভেজা থাকলে আঙুলের ত্বক কুঁচকে যায় কেন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম  আপডেট: ১০.০৯.২০২৬ ৪:৫৯ পিএম
কুঁচকে যাওয়া হাত। ছবি : সংগৃহীত
দীর্ঘ সময় বাসন মাজা, কাপড় কাচা কিংবা পানিতে কাজ করার পর অনেকেরই আঙুলের ডগার চামড়া কুঁচকে যায়। মনে হতে পারে, পানিতে থাকার কারণে ত্বক পানি শুষে নিয়ে এমন হয়ে যায়। 

কিন্তু গবেষণা বলছে, আঙুলের ত্বক কুঁচকে যাওয়ার প্রধান কারণ হলো শরীরের একটি স্বাভাবিক স্নায়বিক প্রতিক্রিয়া। ‘মাসল অ্যান্ড নার্ভ’ জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, এর সঙ্গে জড়িত রয়েছে ভ্যাসোকনস্ট্রিকশন, অর্থাৎ রক্তনালি সংকুচিত হয়ে যাওয়া।


দীর্ঘক্ষণ পানিতে হাত ডুবে থাকলে আঙুলের ডগার ছোট রক্তনালিগুলো সংকুচিত হয়। ফলে, সেখানে রক্তপ্রবাহ কিছুটা কমে যায় এবং ত্বকের নিচের টিস্যুর আয়তন সামান্য কমে আসে। এর ফলেই ওপরের ত্বকে ভাঁজ বা কুঁচকানো ভাব দেখা দেয়।

এই প্রক্রিয়াটি আমাদের সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। হাত ও পায়ের আঙুলে স্নায়ু ও রক্তনালির ঘনত্ব বেশি থাকায় সাধারণত এই অংশেই এমন পরিবর্তন বেশি দেখা যায়।

তবে, চিন্তার কারণ নেই। পানি থেকে হাত বের করে শুকিয়ে নিলে রক্তপ্রবাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে এবং আঙুলের ত্বকও আবার আগের মতো মসৃণ হয়ে যায়।

সময়ের আলো/মহু
  বিষয়:   হাত  পানি  কুঁচকানো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: