গোবিন্দগঞ্জে পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ প্রয়োগে হত্যা, ৩২ বছর পর মামলা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরকীয়া প্রেম টিকিয়ে রাখতে দুধের সঙ্গে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ এনে দীর্ঘ ৩২ বছর পর থানায় একটি

2026-09-10T17:27:09+00:00
2026-09-10T17:27:09+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গোবিন্দগঞ্জে পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ প্রয়োগে হত্যা, ৩২ বছর পর মামলা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম 
গোবিন্দগঞ্জ থানা। ছবি : সময়ের আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরকীয়া প্রেম টিকিয়ে রাখতে দুধের সঙ্গে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ এনে দীর্ঘ ৩২ বছর পর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। উপজেলার তরফকামাল গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে কবেজ আলী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় এই লিখিত অভিযোগ করেন।

এজাহারের বিবরণ সূত্রে জানা যায়, ১৯৮৭ সালের দিকে বাদীর চাচাতো ভাই জরিপপুর গ্রামের মৃত আজিজার শেখের ছেলে মো. ঘেংগারু শেখের (২৮) সঙ্গে একই গ্রামের মৃত ইছাহাক আলী শেখের মেয়ে মোছা. রেশেনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ঘেংগারু শেখ শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। পরবর্তীতে রেশেনা বেগমের ছোট বোন রাশেদা বেগমের বিয়ে হয় পার্শ্ববর্তী গোয়ালপাড়া গ্রামের মৃত নকিম উদ্দীনের ছেলে মন্ডু মিয়ার (৫৮) সঙ্গে।

ছোট বোনের জামাই হিসেবে শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের একপর্যায়ে রেশেনা বেগমের সঙ্গে মন্ডু মিয়ার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ঘেংগারু শেখ প্রতিবাদ করলে দুজনের মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়। এজাহারে অভিযোগ করা হয়, অবৈধ সম্পর্ক বজায় রাখতে রেশেনা ও মন্ডু মিয়া পূর্বপরিকল্পিতভাবে ১৯৯৪ সালের ৭ সেপ্টেম্বর (বুধবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঘেংগারু শেখকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খেতে দেয়।


সরল বিশ্বাসে বিষ মেশানো দুধ পান করার পরপরই ঘেংগারু শেখ তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন। তখন অভিযুক্তরা ঘরের দরজায় বাইরে থেকে শিকল তুলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করলেও চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৮ সেপ্টেম্বর তিনি মারা যান।

বাদী এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর পরই মামলা করতে গেলে তৎকালীন স্থানীয় প্রভাবশালী মহলের বাধার মুখে তারা কোনো আইনগত পদক্ষেপ নিতে পারেননি। বর্তমানে বিষয়টি প্রশাসনের নজরে এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   গোবিন্দগঞ্জ  পরকীয়া  স্বামী  বিষ প্রয়োগ  হত্যা  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: