জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পবিপ্রবি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

শিক্ষা

২১ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( জিএসটি গুচ্ছ ) আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে এবার

2026-09-11T17:12:47+00:00
2026-09-11T17:12:47+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পবিপ্রবি
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১২ পিএম 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। ছবি : সময়ের আলো
২১ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( জিএসটি গুচ্ছ ) আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয়ও যোগ হতে পারে তালিকায়।

১১ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস - চ্যান্সেলরদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন, পবিপ্রবির ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়াবলি আগামী বৈঠকে সিদ্ধান্ত হবে বলে আশাবাদও ব্যক্ত করেন তিনি। 

সর্বশেষ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জিএসটি ( জেনারেল, সাইন্স অ্যান্ড টেকনোলোজি) গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল।  জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সম্ভাব্য তালিকা

১. ইসলামী বিশ্ববিদ্যালয় — কুষ্টিয়া
২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — টাঙ্গাইল
৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — পটুয়াখালী
৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — নোয়াখালী
৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় — ময়মনসিংহ
৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — যশোর
৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — পাবনা
৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় — রংপুর
৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — গোপালগঞ্জ
১০. বরিশাল বিশ্ববিদ্যালয়  — বরিশাল
১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  — রাঙ্গামাটি
১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ — সিরাজগঞ্জ
১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ — গাজীপুর
১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয় — নেত্রকোণা
১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — জামালপুর
১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — চাঁদপুর
১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় — কিশোরগঞ্জ
১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — সুনামগঞ্জ
১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — পিরোজপুর
২০. নওগাঁ বিশ্ববিদ্যালয় — নওগাঁ
২১. লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — লক্ষ্মীপুর 
২২. নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — নারায়ণগঞ্জ 
২৩. ঠাকুরগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — ঠাকুরগাঁও 
২৪. সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — সাতক্ষীরা

সময়ের আলো/আতা
  বিষয়:   জিএসটি  গুচ্ছ পরীক্ষা  ভর্তি পরীক্ষা  নেতৃত্ব  পবিপ্রবি  শিক্ষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: