বরিশাল বোর্ডে ফেল থেকে পাশ করল ৭৯ এসএসসি পরীক্ষার্থী

বরিশাল ব্যুরো

শিক্ষা

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৭৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাশ করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন।

2026-09-10T15:08:26+00:00
2026-09-10T15:10:17+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ
বরিশাল বোর্ডে ফেল থেকে পাশ করল ৭৯ এসএসসি পরীক্ষার্থী
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম  আপডেট: ১০.০৯.২০২৬ ৩:১০ পিএম
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। ছবি : সংগৃহীত
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৭৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাশ করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন। বাকিদের মধ্যে কারও ফলাফল পরিবর্তন হয়ে গ্রেড পয়েন্টের উন্নতি হয়েছে। জানা গেছে, ১৭ হাজার ২৮৩ জন এসএসসি পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য ৫০ হাজার ২৯৩টি আবেদন করেছিল। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। 


তিনি জানান, পুনঃনিরীক্ষণে ৭৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন ও গ্রেড পয়েন্টের পরিবর্তন হয়েছে ১ হাজার ৫ জনের এবং নাম্বার পরিবর্তন হয়েছে ৩ হাজার ১১৮ জনের। 

উল্লেখ্য, ১০ আগস্ট প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে পাশের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ। বরিশাল বোর্ডে এবার ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮২ হাজার ৯০১ জন। যার মধ্যে ২১৬টি কেন্দ্রে অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ শিক্ষার্থী। পাশ করেছে ৪৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছিল ২৪ জন।

সময়ের আলো/মহু
  বিষয়:   এসএসসি  পুনঃনিরীক্ষণ  ফলাফল  বরিশাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: