কারিগরি বোর্ডে ফেল থেকে পাস ৬৬৪ শিক্ষার্থী, জিপিএ-৫ পেল ৪৬ জন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৬৬৭ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এরমধ্যে

2026-09-10T11:24:48+00:00
2026-09-10T11:24:48+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
কারিগরি বোর্ডে ফেল থেকে পাস ৬৬৪ শিক্ষার্থী, জিপিএ-৫ পেল ৪৬ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ এএম 
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৬৬৭ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এরমধ্যে আগে অকৃতকার্য হওয়া ৬৬৪ জন পরীক্ষার্থী পাস করেছেন। একই সঙ্গে নতুন করে ৪৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলের পরিসংখ্যান অনুযায়ী, পুনর্নিরীক্ষণের পর কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ৩৭২টি বিষয়ের উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়েছে। এতে ৬৬৭ জন পরীক্ষার্থীর লেটারগ্রেড পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ৬৬৪ জন আগে ফেল করলেও পুনর্নিরীক্ষণের পর পাস করেছে। এছাড়া ৪৬ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে।


জানা গেছে, ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। মূল ফল প্রকাশের পর তাদের মধ্যে ২০ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করে। এসব পরীক্ষার্থী মোট ৩৪ হাজার ৩০৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলে।

পুনর্নিরীক্ষণে আবেদন করা উত্তরপত্রগুলোর মধ্যে ১ হাজার ৩৭২টি বিষয়ের নম্বরে পরিবর্তন আসে। এর প্রভাবে ৬৬৭ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়। এর মধ্যে ৬৬৪ জন ফেল থেকে পাস করেছেন এবং ৪৬ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   কারিগরি বোর্ড  ফেল থেকে পাস  শিক্ষার্থী  জিপিএ-৫ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: