এসএসসি খাতা পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার

2026-09-10T10:55:21+00:00
2026-09-10T10:55:21+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
এসএসসি খাতা পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩ হাজার শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৫ এএম 
ছবি : সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

Advertisement
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী। তারা মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র ও ব্যবহারিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্র ছিল ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার খাতা ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।

এবারের পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় নতুন একটি পরিবর্তন আনা হয়েছে। এত দিন প্রচলিত নিয়মে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ ছিল না। তবে এবার প্রথমবারের মতো উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়েছে।


এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজারের বেশি শিক্ষার্থী।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও প্রায় ১৯ হাজার কমে যায়।

মূল ফল প্রকাশের পর ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়। বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   এসএসসি  পুনর্নিরীক্ষণ  জিপিএ-৫  শিক্ষার্থী  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: