এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড ৫৬ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এবার দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে ৫৬ হাজার ২৫৯

2026-09-10T10:42:51+00:00
2026-09-10T10:42:51+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড ৫৬ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২ এএম 
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।ছবি : সংগৃহীত
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এবার দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

Advertisement

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, এর আগে কোনো বছর পুনর্নিরীক্ষণের পর এতসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা ঘটেনি। এবারের ফল পরিবর্তনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।

এর আগে মূল ফল প্রকাশের পর এবার বিপুলসংখ্যক শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। পুনর্নিরীক্ষণের পর সেই আবেদনের একটি বড় অংশে নম্বর পরিবর্তন হওয়ায় নতুন করে শিক্ষার্থীদের ফলাফলেও পরিবর্তন এসেছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   এসএসসি  খাতা চ্যালেঞ্জ  রেকর্ড  শিক্ষার্থী  ফল পরিবর্তন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: