গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল

2026-09-11T20:19:19+00:00
2026-09-11T21:02:05+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম  আপডেট: ১১.০৯.২০২৬ ৯:০২ পিএম
আরাফাত রহমান বাবু ও মেহেদী হাসান তুরাগ। ছবি : সময়ের আলো
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ বিজয়পুর শারমিন ক্লিনিকের সামনে যাত্রীবাহী পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত নিহত ও আসাদুল গুরুতর আহত হন।

নিহতরা হলেন, আরাফাত রহমান বাবু (৩২) ও মেহেদী হাসান তুরাগ (৩২)। এ সময় আসাদুল ইসলাম (৩১) নামে একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহত আরাফাত আশোকাঠী গ্রামের বাসিন্দা বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত পুত্র। গুরুতর আহত আসাদুল আশোকাঠী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী তাজবী পরিবহন দুর্ঘটনাস্থলের স্পিড ব্রেকার অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়াগতির মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলের চালক ও আরোহী দুইজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আরাফাতকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি গুরুত্বর অবস্থায় আহত আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মেহেদী হাসান তুরাগ (৩২)। তিনি (তুরাগ) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে ও বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই।


তুরাগের সাথে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানিয়েছেন, রাতে তারা চার বন্ধু দুইটি মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাবুগঞ্জের নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে গৌরনদীর কটকস্থল এলাকায় পৌঁছলে তুরাগের চালানো মোটরসাইকেলটি মহাসড়কের মাঝখানে থাকা খাদে পড়ে যায়। এসময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়াগতির একটি ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, শুক্রবারের দুর্ঘটনাকবলিত যান দুটি আটক করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। উভয় ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   গৌরনদী  সড়ক দুর্ঘটনা  মোটরসাইকেল  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: