হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই : পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবে ইয়েমেনের হুথিদের হামলার পর গোষ্ঠীটির বিরুদ্ধে কোনও সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে বর্তমানে আলোচনা হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তান।মধ্যপ্রাচ্য

2026-09-11T21:04:24+00:00
2026-09-11T21:04:24+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই : পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৪ পিএম 
সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তইয়্যব এরদোয়ান ও পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ। সংগৃহীত ছবি
সৌদি আরবে ইয়েমেনের হুথিদের হামলার পর গোষ্ঠীটির বিরুদ্ধে কোনও সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে বর্তমানে আলোচনা হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তান।  

মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট জানিয়েছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, পরিস্থিতির প্রয়োজন হলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে করা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান পদক্ষেপ নেবে। তবে বর্তমানে সামরিক প্রতিক্রিয়ার কোনও বিষয় আলোচনায় নেই। 

তিনি বলেন, ‘সময় এলে’ পাকিস্তান পদক্ষেপ নিতে পারে। গত মাসে মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ওই প্রতিরক্ষা চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনও একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। 


চলতি সপ্তাহে সৌদির বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামোয় হুথিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ইয়েমেনে তাদের মিত্র হুথিদের নিয়ন্ত্রণে আনতে ইরানকে সতর্ক করেছে ইসলামাবাদ। 

আঞ্চলিক উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটলেও মক্কা জোট সম্প্রসারণের কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   হুথি  সামরিক অভিযান  পাকিস্তান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: