মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগ (রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ) ক্ষমতায় থাকাকালীন মেগা ডাকাতি করেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুরে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বড় বড় মেগা প্রকল্প দেখিয়ে মেগা ডাকাতি করেছে বিগত সরকার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাট করে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করেছে। সেই ভঙ্গুর অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।
দেশের মানুষ কীভাবে ভালো থাকবে এবং তাদের মৌলিক অধিকার ও চাহিদা মিটানোর জন্য বর্তমান সরকারের সবাই নিরলস ভাবে কাজ করে যাচ্ছি বলেও যোগ করেন তিনি।
ডা. জাহিদ আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল দল। এটি শিখিয়েছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সহধর্মিণী মরহুম সাবেক প্রধানমন্ত্রী ১৭ বছর লড়াই সংগ্রাম করে দেশের মাটিতে ছিলেন। এরপর ২৪ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফলে আমরা একটা নতুন দেশ পেয়েছি।
কিন্তু স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও দেশের অর্থনীতির প্রতিটি খাত ধ্বংস করে গেছে। বর্তমান বিএনপি সরকারের বয়স মাত্র সাত মাস। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা সহ সব খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
সময়ের আলো/আতা