পানিতে তলিয়ে গেল রাঙামাটির ঝুলন্ত সেতু, প্রবেশে নিষেধাজ্ঞা

রাঙামাটি সংবাদদাতা

সারাদেশ

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙামাটির পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে তলিয়ে গেছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সেতুর পাটাতনে প্রায়

2026-09-11T22:02:17+00:00
2026-09-11T22:02:17+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পানিতে তলিয়ে গেল রাঙামাটির ঝুলন্ত সেতু, প্রবেশে নিষেধাজ্ঞা
রাঙামাটি সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ পিএম 
ছবি : সংগৃহীত
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙামাটির পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে তলিয়ে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সেতুর পাটাতনে প্রায় ৪ ইঞ্চি পানি ওঠে। এতে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

এর আগে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানি দ্রুত বেড়ে গেলে ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে যায়। ওই দিন দুপুর থেকেই পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। পরে পানি কমে গেলে ৪ সেপ্টেম্বর বিকেলে সেতুটির অধিকাংশ অংশ পানির ওপরে উঠে আসে। পরদিন ৫ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পর্যটকদের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছিল।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল-এ পৌঁছায়। এ অবস্থায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।


রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, হ্রদের পানি বাড়ার কারণে শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুর পাটাতনে প্রায় ৪ ইঞ্চি পানি ওঠে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য সেতুতে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। পানি কমে গেলে আবার পর্যটকদের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।

বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বাড়লে প্রায়ই ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে তলিয়ে যায়। ফলে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকেরা সেতুতে উঠতে না পেরে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পানি  রাঙামাটি  ঝুলন্ত সেতু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: