ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামের বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে

2026-09-12T14:06:26+00:00
2026-09-12T15:49:46+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ পিএম  আপডেট: ১২.০৯.২০২৬ ৩:৪৯ পিএম
প্রতীকী ছবি
ঝিনাইদহের বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামের বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ঝিনাইদহ শহরের আইয়ুব মোড় নামক বাইপাস সড়কে এ দুর্ঘটনায় ঘটে। 

নিহত সিরাজুল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ার গাতি গ্রামের আবুল মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
‎‎
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে ৮টার দিকে সিরাজুল নিজস্ব বাইসাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় সাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   ঝিনাইদহ  মোটরসাইকেল  আরোহী  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: