ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিক সিলগালা

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের চরম অবহেলায় শিল্পী খাতুন (৩৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত

2026-09-07T19:12:16+00:00
2026-09-07T20:31:22+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিক সিলগালা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ৮:৩১ পিএম
নিউ মডার্ন গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের চরম অবহেলায় শিল্পী খাতুন (৩৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বেসরকারি ক্লিনিকটি সিলগালাসহ ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে শিশুটির জন্য দুধ, জামা-কাপড় ও নগদ ১০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত শিল্পী খাতুন উপজেলার কাষ্ঠভাঙা ইউনিয়নের সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী। রোববার প্রসববেদনা উঠলে তাকে বারবাজার এলাকার নিউ মডার্ন গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়।

নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, ক্লিনিকে ভর্তির সময় রোগীর শারীরিক অবস্থা পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক ছিল। সব পরীক্ষার রিপোর্টও ভালো ছিল। কিন্তু অপারেশন থিয়েটারে নেওয়ার পর চিকিৎসকদের ভুল চিকিৎসা ও অবহেলায় হঠাৎ তার মৃত্যু হয়। তবে মায়ের মর্মান্তিক মৃত্যু হলেও নবজাতক শিশুটিকে বাঁচানো সম্ভব হয়েছে।


পরিবার আরও অভিযোগ করেন, রোববার ওই অপারেশনে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ হিসেবে ডা. তানভিরুল ইসলামের নাম উঠে আসলেও তিনি সেদিন দায়িত্ব পালন করেননি।

অন্যদিকে গাইনি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. ফাতিমা আক্তারের দাবি, রোগী উচ্চ রক্তচাপজনিত কারণে শক বা তীব্র জটিলতার শিকার হয়ে ওটিতে আসার আগেই মারা গেছেন।

এ ঘটনায় ক্লিনিকটির মালিক ইসলাম হোসেনের ভূমিকা নিয়েও জোরালো প্রশ্ন উঠেছে। তিনি নিজেই ডাক্তার সেজে বিভিন্ন অনিয়ম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষকে তলব করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমানুল্লাহ আল মামুন জানান, প্রসূতির মৃত্যুর খবর পাওয়ার পরপরই স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   কালীগঞ্জ  ভুল চিকিৎসা  মৃত্যু  ক্লিনিক  সিলগালা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: