ইউক্রেনের কার্গো জাহাজ ও ইস্পাত কারখানায় হামলার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর চর্নোমোরস্কে দুটি কার্গো জাহাজে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (১২ সেপ্টেম্বর)

2026-09-12T17:08:10+00:00
2026-09-12T17:08:10+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইউক্রেনের কার্গো জাহাজ ও ইস্পাত কারখানায় হামলার দাবি রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম 
ছবি : সংগৃহীত
ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর চর্নোমোরস্কে দুটি কার্গো জাহাজে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

রুশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, জাপোরিঝঝিয়া শহরের ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জাপোরিঝস্তাল, দিনিপ্রোর একটি ইন্টারপাইপ স্টিল কমপ্লেক্স এবং ক্রিভি রিহ শহরের কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানেও হামলা চালানো হয়েছে।


ক্রিভি রিহে হামলার লক্ষ্যবস্তুর মধ্যে নর্দার্ন আয়রন ওর বেনিফিশিয়েশন ওয়ার্কস কমপ্লেক্সও ছিল বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে রাশিয়ার এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ইউক্রেন  কার্গো জাহাজ  ইস্পাত কারখানা  হামলা  রাশিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: