নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়ার ৭নং নবীনগর পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

2026-09-12T18:49:52+00:00
2026-09-12T18:56:30+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম  আপডেট: ১২.০৯.২০২৬ ৬:৫৬ পিএম
মো. সোহেল মিয়া। ছবি ; সময়ের আলো
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়ার ৭নং নবীনগর পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নবীনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর নবীনগর-রাধিকা সড়কের কনিকারা সেতু এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলার তদন্তে সোহেল মিয়ার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার সোহেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   নবীনগর  নিষিদ্ধ  ছাত্রলীগ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: