রাজধানীর আদাবর থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে ওই নারীর দুই হাত ও মাথা উদ্ধার করা হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহত তরুনীর তাৎক্ষণিক কোন পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, নিহত তরুনীর বিচ্ছিন্ন হাত ও মাথা ময়লার স্তূপে পরে ছিল এবং দেহটি বস্তার মধ্যে ছিল।
ওসি আরও বলেন, কে বা কারা ওই তরুনীকে হত্যা করেছে, সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সময়ের আলো/জেডি