এমপিও শিক্ষকদের বদলির আবেদন ফের শুরু, মাউশির বিশেষ নির্দেশনা

শিক্ষা

আবারও দেশের বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন নেওয়া হচ্ছে। এ আবেদন রোববার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত করা যাবে বলে

2026-09-12T22:34:08+00:00
2026-09-12T22:38:27+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
এমপিও শিক্ষকদের বদলির আবেদন ফের শুরু, মাউশির বিশেষ নির্দেশনা
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৪ পিএম  আপডেট: ১২.০৯.২০২৬ ১০:৩৮ পিএম
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
আবারও দেশের বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন নেওয়া হচ্ছে। এ আবেদন রোববার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত করা যাবে বলে জানা গেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বদলি আবেদনের ড্যাশবোর্ডেও বিজ্ঞপ্তিটি প্রদর্শিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিও শিক্ষক বদলি আবেদন কার্যক্রম ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপে যেসব শিক্ষকের তথ্য সংশোধন করা হয়েছে, শুধু সেসব শিক্ষকই আবেদন করার সুযোগ পাবেন। প্রথম ধাপে আবেদনকারী শিক্ষকরা দ্বিতীয় ধাপে নতুন আবেদন বা পূর্বের আবেদন সংশোধন করার সুযোগ পাবেন না।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানপ্রধানদের জন্যও বার্তা দিয়েছে মাউশি। অধিদফতর জানিয়েছে, প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক শিক্ষক তথ্য ও শূন্যপদের তালিকাসহ প্রতিষ্ঠানের তথ্যাদি উপজেলা ও জোনপর্যায়ে যাচাইয়ের জন্য প্রেরণের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


শিক্ষক বদলি আবেদন কার্যক্রম শুরু হওয়ার কারণে বর্তমানে প্রতিষ্ঠান তথ্য যাচাইয়ের জন্য প্রেরণের সুযোগ বন্ধ থাকবে। যাচাই কার্যক্রম পুনরায় শুরু হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।

মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, বদলি আবেদনগ্রহণ শেষ হওয়ার দু-তিনদিনের মধ্যে বদলির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এক মুহূর্তও দেরি করার পরিকল্পনা নেই। যত দ্রুত সম্ভব শিক্ষকদের বদলি করা হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   এমপিও শিক্ষক  বদলির আবেদন  মাউশি  বিশেষ নির্দেশনা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: