শিমুলিয়া ঘাটে বেদেদের হামলায় পর্যটকসহ আহত ৫

সারাদেশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে বেদে সম্প্রদায়ের লোকজনের সংঘবদ্ধ হামলায় এক পর্যটক ও চার রেস্তোরাঁকর্মীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।শনিবার

2026-09-13T10:49:30+00:00
2026-09-13T10:49:30+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শিমুলিয়া ঘাটে বেদেদের হামলায় পর্যটকসহ আহত ৫
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ এএম 
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে বেদে সম্প্রদায়ের লোকজনের সংঘবদ্ধ হামলায় এক পর্যটক ও চার রেস্তোরাঁকর্মীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে শিমুলিয়া ঘাটের ‘দাদা ভাই ফাস্ট ফুড’ ও এর আশপাশের দোকানে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বেদে সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি ‘দাদা ভাই ফাস্ট ফুডে’ জুসের অর্ডার দেন। অর্ডার দেওয়াকে কেন্দ্র করে দোকানের কর্মচারীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রেস্তোরাঁর মালিক ও কর্মীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া দিয়ে ঘাট এলাকা থেকে বের করে দেন।


এর কিছুক্ষণ পর পাশের খড়িয়া ও গোয়ালী মান্দা বেদেপল্লি থেকে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ হয়ে ‘দাদা ভাই ফাস্ট ফুড’সহ কয়েকটি রেস্তোরাঁয় হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এই আকস্মিক হামলায় চারজন হোটেল স্টাফ ও একজন পর্যটক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘাট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শিমুলিয়া ঘাট  বেদে  হামলা  পর্যটক  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: