মনোরহরগঞ্জে অজ্ঞাতপরিচয় কিশোরের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি নিখোঁজ আরমানের

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার মনোহরগঞ্জে অজ্ঞাতপরিচয় কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দশটায় নাথেরপেটুয়া ইউপির বিনয়ঘর গ্রামের (উঃ) পাড়ায়

2026-09-13T14:50:30+00:00
2026-09-13T15:00:37+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মনোরহরগঞ্জে অজ্ঞাতপরিচয় কিশোরের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি নিখোঁজ আরমানের
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫০ পিএম 
আরমান। ছবি : সময়ের আলো
কুমিল্লার মনোহরগঞ্জে অজ্ঞাতপরিচয় কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দশটায় নাথেরপেটুয়া ইউপির বিনয়ঘর গ্রামের (উঃ) পাড়ায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে দেড়মাস আগে নাঙ্গলকোট উপজেলায় নিখোঁজ হওয়া অটোরিকশাচালকের স্বজনদের দাবি, মরদেহটি তাদের সন্তান আরমানের (১৫)।

রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে নাথেরপেটুয়া ইউপির বিনয়ঘর গ্রামের (উঃ) পাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে গাছ কাটতে যায় স্থানীয় শ্রমিকরা। গাছ কাটা শেষে পরিত্যক্ত ঐ বাড়ির পুকুর পাড়ি দিয়ে গাছ পার করার সময় কচুরিপানায় মোড়ানো একটি গলিত মরদেহ ভেসে উঠে। এসময় চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

এদিকে লাশ উদ্ধারের খবর এলাকায় জানাজানি হলে নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের টুয়া গ্রাম থেকে ছুটে আসেন প্রায় দেড়মাস আগে নাঙ্গলকোট এলাকা থেকে অটোরিকশাসহ নিখোঁজ হওয়া চালকের স্বজনরা। পরনের কাপড়চোপড় দেখে তাদের সন্তান বলে তারা প্রাথমিকভাবে তাকে শনাক্ত করেন। ভিকটিমের নানা মুশফিকুর রহমান মানছুর বলেন তার নাম আরমান হোসেন। তার বাড়ি সিলেট। সে এখানে তার নানার বাড়িতেই থাকত ও অটোরিকশা চালাত। প্রায় ১ মাস ১৬ দিন আগে নিজ এলাকা থেকে সে অটোরিকশাসহ নিখোঁজ হয়।  


নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম বলেন, প্রায় দেড় মাস আগে নাঙ্গলকোট থেকে অটোরিকশাসহ আরমান নামের একটি ছেলে নিখোঁজ হন। এ ঘটনায় অপহরণ সংক্রান্ত বিষয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা হয়। এ মামলায় ৩জনকে গ্রেফতারও করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মনোহরগঞ্জে উদ্ধারকৃত মরদেহটি অটোরিকশাচালক আরমানের কিনা এটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ বলেন, শনিবার দিবাগত রাত দশটায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এক মাসেরও অধিক সময় ধরে মরদেহটি কচুরিপানার নিচে চাপা ছিল। উদ্ধার কার্যক্রম শেষে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্টের আবেদন করা হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   মনোরহরগঞ্জ  অজ্ঞাত  মরদেহ  উদ্ধার  নিখোঁজ  আরমান 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: