লক্ষ্মীপুরের কমলনগরে বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ফাজিল ব্যাপারীর হাট এলাকা থেকে গন্ধগোকুলটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা। লোকালয়ে চলে এলে উৎসুক জনতা সেটিকে উদ্ধার করে বন বিভাগে খবর দেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী উদ্ধার হওয়া গন্ধগোকুলটি সংরক্ষিত ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী। কমলনগর উপজেলা বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করে। সেটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রাকৃতিক বনাঞ্চল ও ঝোপঝাড় কেটে ফেলার কারণে বাসস্থানের সংকট তৈরি হচ্ছে। ফলে এসব বিরল প্রাণী লোকালয়ে চলে আসছে বলে জানান লক্ষ্মীপুর জেলা পরিবেশ ফাউন্ডেশনের আহ্বায়ক মোখলেছুর রহমান ধনু।
এদিকে বন বিভাগের পক্ষ থেকে কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে আঘাত বা নির্যাতন না করে তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
সময়ের আলো/এনএন