চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু রোগীর দৈনিক

2026-09-13T21:28:30+00:00
2026-09-13T21:28:30+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৮ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু রোগীর দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। একই সময়ে নতুন করে ৮৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ফলে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৩ জনে।

প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) এবং অন্যজন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে চিকিৎসাধীন ছিল। 

প্রকাশিত তথ্যে দেখা যায়, চমেকে মারা যাওয়া অর্পিতার (২৬) বাড়ি কোতোয়ালি এলাকায়। তিনি ১০ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন এবং ১১ সেপ্টেম্বর মারা যান। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। তিনি নগরীর পাথারঘাটা এলাকার সানরাইজ গ্রামার স্কুলের সহকারী শিক্ষক। গর্ভবতী এই নারীর আগামী মাসে সন্তান জন্মদানের সম্ভাব্য সময় ছিল। 


চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, মাল্টিপল অর্গান ফেইলিউর (এমওএফ), ডিআইসি, সেপসিস ও আইইউডিসহ এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমে তার মৃত্যু হয়েছে।
অপরদিকে এভারকেয়ার হাসপাতালে মারা যাওয়া শামসুন নাহার খানমের বয়স ৫০ বছর। তিনি নগরীর আগ্রাবাদ হাউজিং সোসাইটি এলাকার বাসিন্দা। ১১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর সেদিনই জরুরি বিভাগে তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির আগে করা পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছিল। 

এদিকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২১০ জন। এর মধ্যে চমেকে ১০৫, বিআইটিআইডিতে ৩৫, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৪ এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ২৫ জন চিকিৎসাধীন।

চলতি বছর এ পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৪৫৭ জন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৪২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছে ২ হাজার ৬৭৩ জন। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   চট্টগ্রাম  ডেঙ্গু  নারী  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: