শাপলা তুলতে গিয়ে দুই বোনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। রোববার (১৩ সেপ্টেম্বর) মর্মান্তিক

2026-09-14T00:03:50+00:00
2026-09-14T00:03:50+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শাপলা তুলতে গিয়ে দুই বোনের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩ এএম 
প্রতীকী ছবি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। রোববার (১৩ সেপ্টেম্বর) মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে।

নিহতরা হলো ওই গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) এবং মোস্তাক শেখের মেয়ে সামিয়া (৯)। 

স্থানীয়দের বরাত দিয়ে মোল্লাহাট থানার এসআই প্রসেন কুমার সানা বলেন, রোববার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে কাউকে না জানিয়ে দুই চাচাতো বোন লামিয়া ও সামিয়া বাড়ির পাশে একটি মাছের ঘেরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। তাদের দুজনের কেউই সাঁতার জানত না।

এক প্রতিবেশী সকাল ৮টার দিকে মাছের ঘেরে গিয়ে প্রথমে শিশু সামিয়ার মরদেহ ভাসতে দেখতে পেয়ে ফিরে এসে পরিবারের সদস্যদের জানায়। খবর শুনে পরিবারের সদস্যরা আরেক শিশু লামিয়াকে বাড়িতে দেখতে না পেয়ে ওই ঘেরে গিয়ে পানিতে নেমে খুঁজতে শুরু করে।

কিছুক্ষণ পরে পানির নিচ থেকে লামিয়াকে অচেতন অবস্থায় তুলে স্থানীয় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   পানিতে ডুবে মৃত্যু  শাপলা তুলতে গিয়ে মৃত্যু  দুই বোনের মৃত্যু  সময়ের আলো  খুলনা  বাগেরহাট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: