১৩৪ কোটি রুপি আয় করা এই সিনেমাটি দেখেছেন?

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে মালয়ালম সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’। নিভিন পাওলি ও মামিথা বাইজু অভিনীত রোমান্টিক

2026-09-14T03:09:49+00:00
2026-09-14T03:09:49+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
১৩৪ কোটি রুপি আয় করা এই সিনেমাটি দেখেছেন?
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ এএম 
ছবি : সংগৃহীত
মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে মালয়ালম সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’। নিভিন পাওলি ও মামিথা বাইজু অভিনীত রোমান্টিক কমেডি সিনেমাটি কেরালার বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির চতুর্থ সপ্তাহেও সিনেমাটির ব্যবসায়িক দাপট অব্যাহত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ২৩তম দিনে কেরালার বক্স অফিসে সিনেমাটি আনুমানিক ৩ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে। এতে ২৩ দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৩৪ কোটি ২৫ লাখ রুপি।

এর আগে তৃতীয় সপ্তাহ শেষে সিনেমাটির আয় ছিল ১২৮ কোটি ১০ লাখ রুপি। ২২তম দিনে আরও ২ কোটি ৩৫ লাখ রুপি আয় করে ছবিটি। এরপর ২৩তম দিনে যোগ হয় আনুমানিক ৩ কোটি ৮০ লাখ রুপি। এতে ১৩৪ কোটি রুপির মাইলফলক পেরিয়ে যায় সিনেমাটি।

মুক্তির প্রথম দিন থেকেই ছবিটির আয় ছিল উল্লেখযোগ্য। প্রথম দিনে ৪ কোটি ৫০ লাখ রুপি আয় করে শুরু করা সিনেমাটি দ্বিতীয় দিনে ৬ কোটি ২৫ লাখ এবং তৃতীয় দিনে ৭ কোটি ৫০ লাখ রুপি আয় করে। প্রথম সপ্তাহের কয়েকটি দিনেও ছবিটির আয় ৭ থেকে ৯ কোটি রুপির বেশি ছিল।

দ্বিতীয় সপ্তাহেও দর্শকের আগ্রহ ধরে রাখে ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’। অষ্টম, নবম ও দশম দিনে সিনেমাটির আয় ছিল যথাক্রমে ৯ কোটি ৫০ লাখ, ৯ কোটি ৬০ লাখ ও ৯ কোটি ৬০ লাখ রুপি। তৃতীয় সপ্তাহে আয় কিছুটা কমলেও চতুর্থ সপ্তাহের শনিবারে আবারও বড় অঙ্কের আয় করেছে ছবিটি।


শুধু ব্যবসায়িক সাফল্য নয়, কেরালার বক্স অফিসে অন্যতম সফল মালয়ালম সিনেমা হিসেবেও জায়গা করে নিয়েছে ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’। সাম্প্রতিক সময়ে ‘থুদারুম’, ‘লোকাহ চ্যাপ্টার ওয়ান: চন্দ্রা’ ও ‘ভাজা টু’-এর পর সিনেমাটি ‘ইন্ডাস্ট্রি হিট’ হিসেবে আলোচনায় এসেছে।

নিভিন পাওলি ও মামিথা বাইজু অভিনীত সিনেমাটির ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত দর্শক ও সংশ্লিষ্টরা। মুক্তির ২৩ দিন পরও বক্স অফিসে সিনেমাটির এমন দাপট প্রমাণ করছে, দর্শকের আগ্রহ এখনো কমেনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   কোটি রুপি  সিনেমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: